ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাংনী ও মুজিবনগরে ৩টি ককটেল উদ্ধার, আটক ১

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:৫১ পিএম

গাংনী ও মুজিবনগরে ৩টি ককটেল উদ্ধার, আটক ১

মেহেরপুরের গাংনী ও মুজিবনগর উপজেলায় তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় গাংনীর জোড়পুকুরিয়া বাজার থেকে রিমন হোসেন নামের এক ওয়েল্ডিং দোকান মালিককে আটক করেছে সেনাবাহিনী। 

সোমবার পৃথক অভিযানে এসব ককটেল উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জোড়পুকুরিয়া বাজারের রিমন হোসেনের ওয়েল্ডিং দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল উদ্ধার করা হয়। 

জিজ্ঞাসাবাদের জন্য রিমন হোসেনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ককটেল ও আটক রিমনকে গাংনী থানায় সোপর্দ করেছে সেনাবাহিনীর অভিযান দল।

অপরদিকে মুজিবনগরের দারিয়াপুর এলাকা থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে খানপুর-পুরন্দপুর সড়কের দারিয়াপুর গাউছিয়া মাদ্রাসার পূর্ব পাশে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ বস্তুটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত বস্তুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন।

পুলিশ ও সেনাবাহিনী জানায়, নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!