ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে হামলা

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০১:৫৫ পিএম

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে হামলা

নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার বাড়িতে গভীর রাতে দেশিও অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আমিন হাজির বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার শেষ রাতে একদল দুর্বৃত্ত মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সহসভাপতি বেলায়েত সেলিমের বসতঘরে হামলা চালায়। হামলাকারীরা লোহার রড ও দা দিয়ে ঘরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করলে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতিতে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বেলায়েত সেলিম দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ওই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

সম্প্রতি তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন। স্থানীয় লোকজনের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ পরিকল্পিত হামলা চালানো হতে পারে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলার বিষয়টি জানার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!