ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
দৌলতপুরে বিজিবির অভিযান

বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৫৮ পিএম

বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার ভোরে চিলমারী ইউনিয়নের পল্টির মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চিলমারীর বাগোয়ান কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত বিজিবি বেইজ ক্যাম্পের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মালিকবিহীন অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় শুটার গান, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন। এ ছাড়া ঘটনাস্থল থেকে ২টি বড় রামদা, ৫টি ছোট রামদা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরি জব্দ করা হয়েছে। বিজিবির ধারণা, নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এসব অস্ত্র মজুত করা হয়েছিল।

কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিজিবি চরাঞ্চল ও সীমান্ত এলাকায় সর্বোচ্চ নজরদারি বজায় রেখেছে।

অধিনায়ক আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য দৌলতপুর থানায় হস্তান্তরের কাজ চলছে।

জেএইচআর

Link copied!