ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীর তিনটি আসনেই বিএনপি প্রার্থীদের জয়

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৪:৩৫ পিএম

ফেনীর তিনটি আসনেই বিএনপি প্রার্থীদের জয়

ফেনীতে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। 

বৃহস্পতিবার রাতে বিজয়ীদের হাতে ফলাফল বিবরণী বা জয়ের স্লিপ তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত চূড়ান্ত ফলাফল অনুযায়ী জেলার ৩টি আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন ধানের শীষের প্রার্থীরা। ফেনী ১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে ধানের শীষের প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু ১ লাখ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের এস এম কামাল উদ্দিন পেয়েছেন ৮৫ হাজার ৬১৫ ভোট। ১২১টি কেন্দ্রের সবকটিতেই মজনুর আধিপত্য বজায় ছিল।

ফেনীর রাজনীতির কেন্দ্রবিন্দু ফেনী ২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন ভিপি ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের মজিবুর রহমান ভুঁইয়া মঞ্জু পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থী মজিবুর রহমান মঞ্জু নবনির্বাচিত সংসদ সদস্য জয়নাল আবদিন ভিপিকে অভিনন্দন জানিয়ে রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।

জেলায় সবচেয়ে বেশি ভোটারের আসন ফেনী ৩ (সোনাগাজী ও দাগনভূঞা)। এই আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বড় জয় পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ ফখরুদ্দিন পেয়েছেন ১ লাখ ০৮ হাজার ১৬০ ভোট। ১৬১টি কেন্দ্রের সবকটির ফলাফল শেষে মিন্টুকে বিজয়ী ঘোষণা করা হয়।

পুরো জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সাধারণ ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন। ফলাফলের পর তিন আসনেই বিএনপি নেতা-কর্মীদের মধ্যে বিপুল আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। এখন প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত গেজেট প্রকাশের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

জেএইচআর

Link copied!