ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পেশাগত দায়িত্ব পালনের জেরে বালিয়াকান্দিতে সাংবাদিকের বাড়িতে সংঘবদ্ধ হামলা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:০২ পিএম

পেশাগত দায়িত্ব পালনের জেরে বালিয়াকান্দিতে সাংবাদিকের বাড়িতে সংঘবদ্ধ হামলা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল এলাকায় সাংবাদিক মো. রুবেল হোসেন মিয়ার বাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রুবেল হোসেন জাতীয় দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি হিসেবে গত সাত বছর ধরে পেশাগত দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় তাঁর মা শাহিনুর বেগম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন। একই সঙ্গে সাংবাদিক রুবেল হোসেন মিয়া নিজের নিরাপত্তার স্বার্থে থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেছেন।

অভিযোগ অনুযায়ী, গত শনিবার দুপুরে সোহেল ভূঁইয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ ইলিশকোল কলেজ পাড়ায় অবস্থিত তাঁদের বাড়িতে হামলা চালায়। হামলার সময় রুবেল হোসেন ও তাঁর বড় ভাই বাড়িতে ছিলেন না।

হামলাকারীরা তাঁর মা শাহিনুর বেগমকে মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা জোরপূর্বক স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল এবং নগদ ৫৬ হাজার টাকা লুটে নিয়েছে।

এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সাংবাদিক রুবেল হোসেন মিয়া জানান, পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় কিছু অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপারের নির্দেশে সহকারী পুলিশ সুপার এবং বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সশরীরে তাঁদের বাড়ি পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত সোহেল ভূঁইয়া নিজেকে ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেন। এ ছাড়া অভিযুক্ত রিফাত শেখ ও রকিব শেখ আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে সত্যতা পাওয়া গেছে।

এই মামলায় সোহেল ভূঁইয়া, রিফাত শেখ ও রকিব শেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহল এই ন্যাক্কারজনক ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

জেএইচআর

Link copied!