ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টিসিবির সরবরাহকৃত সয়াবিন তেলের পরিবর্তে মিলল পানির বোতল

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১২:১৯ পিএম

টিসিবির সরবরাহকৃত সয়াবিন তেলের পরিবর্তে মিলল পানির বোতল

পঞ্চগড়ের বোদায় টিসিবির সরবরাহকৃত সয়াবিন তেলের পরিবর্তে পানির বোতল প্রদানের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে উপজেলার সাতখামার খাদ্য গুদামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, রমজান মাস উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আমদানিকৃত ও সরবরাহকৃত পণ্য পরিবহন ঠিকাদার মেসার্স আনোয়ারা ট্রেডার্স এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষের সহায়তায় ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা, খেজুর বিক্রয়ের উদ্দেশে সাতখামার খাদ্য গুদামে সংরক্ষণ করতে ভোজ্যতেল সরবরাহ করে। 

আনলোড করতে ট্রাক থেকে ভোজ্য তেলের কার্টুন নামানোর সময় শ্রমিকদের ওজন বেশি মনে হওয়ায় সন্দেহ বশত একটি কার্টুন খুলে চেক করলে ভেতরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্টিকার সম্বলিত বোতলের ভেতর তেলের পরিবর্তে পানি পাওয়া যায় বলে জানান বোদা সাতখামার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম। 

তিনি জানান, ঢাকা মেট্রো ট ১৪-৫৪৪৬ নম্বর প্লেট যুক্ত টিসিবির পণ্য পরিবহন ট্রাকটি বিকেলে আমার গোডাউনে এলে চালান অনুযায়ী রিসিভ করি। কিন্তু পণ্য আনলোড করার সময় একটি কার্টুনের পুরোটিতেই ৯ বোতল তেলের পরিবর্তে পানি বোঝাই করা বোতল পাওয়া যায়। যা ইতোমধ্যেই ইউএনও স্যার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। ট্রাকটি জব্দ রাখা হয়েছে, ঊর্ধ্বতন দের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বোদা উপজেলা টিসিবি'র প্রতিনিধি শিবু জানান, তেলের পরিবর্তে পানি বোঝাই বোতলজাত কার্টুন আসার ঘটনাটি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান কে জানিয়েছি তারা অস্বীকার করছে।

ট্রাকের ড্রাইভার মইনুল ইসলাম বলেন, আমি দিনাজপুর কাহারোল গোডাউন থেকে মাল লোড করে প্রথমে দেবীগঞ্জ এবং বোদায় আনলোড করে চলে যাবো। এই ঘটনার সাথে আমি জড়িত নই।

এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি আমার প্রতিনিধির রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টিসিবি কার্ডধারী অনেকেই বলছেন এই ঠিকাদার প্রতিষ্ঠান ইচ্ছেমতো পণ্য সরবরাহ করেন। এর আগেও পরিশোধিত সয়াবিন তেলের পরিবর্তে নিম্নমানের পামওয়াল তৈল সরবরাহ করেছে। কিন্তু প্রশাসন বা সরকারের তরফ থেকে এসবের কোন তদারকি নেই।

এএন

Link copied!