ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে সোর্স বাবু পিস্তলসহ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৩:০৮ পিএম

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে সোর্স বাবু পিস্তলসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে সজীব ভূঁইয়া ওরফে ‘সোর্স বাবু’কে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

বৃহস্পতিবার রাত ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সজীবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, দুই রাউন্ড গুলির খোসা ও ৪০ পিস ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, সজীব ভূঁইয়া বাবু সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় নিজেকে কখনও র‌্যাব বা পুলিশের সোর্স, আবার কখনও কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন।

র‌্যাব উল্লেখ করে, সজীবের নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তিনি বিভিন্ন ব্যবসায়ীর কাছে র‌্যাব ও পুলিশের ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিতেন তিনি।

এছাড়া র‌্যাব ও পুলিশের সদস্যদের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিষয়টি নজরে আসার পর র‌্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জেএইচআর

Link copied!