ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ইফতার সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৩:১৩ পিএম

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ইফতার সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ এবং ইফতার সামগ্রী বিতরণ করে মাটিরাঙ্গা সেনা জোন।

মাটিরাঙ্গা জোনের নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। জোন অধিনায়ক লে. কর্নেল মো. মাসুদ খাঁন পিএসসি উপস্থিত থেকে অর্ধশতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

একই দিনে মাটিরাঙ্গা থিয়েটারে সংগীত শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি পৌরসভার কাঁঠাল বাগান এলাকায় অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক এলাহী রিজভী চিকিৎসা সেবা প্রদান করেন।

গুইমারা রিজিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সুমাইয়া আক্তারও এই সেবা কার্যক্রমে অংশ নেন। দিনব্যাপী ক্যাম্পে প্রায় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের এডজুটেন্ট অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফিসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্গম এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য ও খাদ্যের চাহিদাকে গুরুত্ব দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খাঁন পিএসসি বলেন, পবিত্র রমজান আত্মসংযম ও ত্যাগের মাস। আমাদের আশেপাশে যারা সুবিধাবঞ্চিত রয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি উল্লেখ করেন, এই ক্ষুদ্র প্রয়াস দুর্গম পাহাড়ের অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে বলে আমরা বিশ্বাস করি। ভবিষ্যতে এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জেএইচআর

Link copied!