ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেনীতে শ্রদ্ধা-ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৭:৫৮ পিএম

ফেনীতে শ্রদ্ধা-ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফেনীতে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়েছে।

একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফেনী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন।

এরপর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ফেনী পৌর প্রশাসক মো. নবীনেওয়াজ ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।

পরে পর্যায়ক্রমে পিবিআই পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, ফেনী রিপোর্টার্স ইউনিটি, ফেনী ইউনিভার্সিটি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনী, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব, আনসার-ভিডিপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর বিএনপি ও এর অঙ্গসংগঠন, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন।

এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের আবেগঘন সুরে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। দিবসটি উপলক্ষে ফেনীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জেএইচআর
 

Link copied!