ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দাগনভূঞা থানা পুকুর থেকে ২১৯ পিস শর্টগানের গুলি উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:২০ পিএম

দাগনভূঞা থানা পুকুর থেকে ২১৯ পিস শর্টগানের গুলি উদ্ধার

ফেনীর দাগনভূঞা থানার পুকুর থেকে ২১৯ পিস গুলি উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ওই পুকুরে সেচ দিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি সোর্সের মাধ্যমে জানতে পারি, দাগনভূঞা থানার পুকুরে গণঅভ্যুত্থানকালে মিসিং হওয়া কিছু অস্ত্র রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা ওই পুকুরে সেচ দিই। এক পর্যায়ে পুকরে অক্ষত অবস্থায় ২১৯টি শর্টগানের গুলি পাওয়া যায়।

তিনি আরও জানান, বুলেটের মাঝে বাংলাদেশ পুলিশ লিখা আছে। এখনো তল্লাশির কাজ চলমান থাকায় বিস্তারিত বলা যাচ্ছে না।

এএন

Link copied!