ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেন্দিগঞ্জে সুলভ মূল্যে ইফতার সামগ্রী বিক্রি শুরু

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৫:২২ পিএম

মেহেন্দিগঞ্জে সুলভ মূল্যে ইফতার সামগ্রী বিক্রি শুরু

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রাজিব আহসানের উদ্যোগে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে খোলা বাজারে সুলভ মূল্যে কাঁচামাল ও ইফতার সামগ্রী বিক্রি শুরু হয়েছে। 

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে এই কার্যক্রম চলে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই প্রতিমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন বলেন, একটি মহল সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল করে তোলায় প্রতিমন্ত্রী রাজিব আহসান দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

সুলভ মূল্যের এই বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয় ক্রেতারা জানান, একদিন আগে যেখানে শসা বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে, আজ প্রতিমন্ত্রীর উদ্যোগে তা মাত্র ৪৫ টাকায় কিনতে পারছেন। এছাড়া বিভিন্ন ফল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারের চেয়ে অনেক কম মূল্যে পাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এই মানবিক উদ্যোগের জন্য তারা প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় ন্যায্য মূল্যের বাজার মনিটরিং করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা। এছাড়া পৌর বিএনপি, বরিশাল উত্তর জেলা যুবদল ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!