ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:১৮ পিএম

সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার দুপুর ১টায় হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারসংলগ্ন স্টেশন এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ওই যুবককে আটক করে বিএসএফ।

ওই যুবকের পরিচয় জানা যায়নি। বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার আলাউদ্দিন জানিয়েছেন, বাংলাদেশি যুবককে আটকের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তারা বিএসএফ সদস্যদের সঙ্গে কথা বলেন। বিএসএফ সদস্যরা সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি যুবককে ফেরত দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

এএন

Link copied!