ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

মাগুরায় সংস্কৃতিমন্ত্রীর প্রথম সফর, সার্কিট হাউসে অভ্যর্থনা

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৬:৫৪ পিএম

মাগুরায় সংস্কৃতিমন্ত্রীর প্রথম সফর, সার্কিট হাউসে অভ্যর্থনা

মন্ত্রিপরিষদ গঠনের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় এলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও মাগুরা–২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। শুক্রবার সকালে সফরসূচির অংশ হিসেবে তিনি মাগুরায় পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মাগুরা–১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

জেলা প্রশাসন সূত্র জানায়, সকালে ফরিদপুরের কামারখালী গড়াই সেতু এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে দলীয় নেতা-কর্মীরা মন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি মাগুরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে সরকারি প্রটোকল অনুযায়ী তাঁকে অভ্যর্থনা জানানো হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেখানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিতাই রায় চৌধুরী বলেন, অপরাধ দমনে দলীয় পরিচয় বিবেচ্য হবে না। চাঁদাবাজি বা মাদক ব্যবসার সঙ্গে যেই জড়িত থাকুক, সে যে দলেরই হোক বা সরকারি কর্মচারী হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে বলে তিনি সতর্ক করেন।

জেএইচআর

মন্ত্রী আরও বলেন, গত এক দশকের বেশি সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বহু নেতা-কর্মী মামলার মুখোমুখি হয়েছেন। গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে এবং সাম্প্রতিক আন্দোলনগুলোর পেছনেও একটি দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে বলে তিনি দাবি করেন।

চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ প্রসঙ্গে মন্ত্রী জানান, কোনো নির্দিষ্ট দলকে লক্ষ্য করে নয়, বরং সব ধরনের অপরাধ আইনের আওতায় আনা হবে। এক দলের কেউ করলে ব্যবস্থা নেওয়া হবে আর অন্যরা করলে দেখা হবে না এমনটি হবে না বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় কয়েকজন নেতা বলেন, মন্ত্রীর এ সফর জেলার উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গতি আনবে বলে তাঁরা আশা করছেন। সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও সংসদ সদস্য জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তাঁদের আগমন উপলক্ষে সার্কিট হাউস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Link copied!