ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

সন্ত্রাস ও মাদকমুক্ত নাটোর গড়াই আমাদের লক্ষ্য

আব্দুল মজিদ, নাটোর 

আব্দুল মজিদ, নাটোর 

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:৫০ পিএম

সন্ত্রাস ও মাদকমুক্ত নাটোর গড়াই আমাদের লক্ষ্য

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে পৌঁছেছেন ফারজানা শারমিন পুতুল। 

শনিবার বেলা ১১টার দিকে তিনি নাটোর সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, “চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত নাটোর গড়তে যা প্রয়োজন, তাই করা হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা অত্যন্ত জরুরি। জনপ্রতিনিধি হিসেবে একার পক্ষে সব উন্নয়ন সম্ভব নয় তাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই টেকসই উন্নয়ন অর্জন করা যাবে।”

তিনি আরও বলেন, নাটোরের চারটি সংসদীয় আসনের উন্নয়ন সমানভাবে করা হবে। একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ নাটোর গড়তে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে। বিশেষ করে যুবক ও নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। উত্তরাঞ্চলের কৃষিপ্রধান এই জনপদে কৃষির উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং কৃষকদের ভাগ্যোন্নয়নের মাধ্যমে সারাদেশে কৃষি সমৃদ্ধি বাস্তবায়নই সরকারের লক্ষ্য।

প্রতিমন্ত্রী বলেন, “এই উন্নয়ন কার্যক্রম একদিনে বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য সময় প্রয়োজন। আমি জনগণের সেবক হিসেবে জীবনের বাকি সময় আপনাদের সঙ্গে নিয়েই কাজ করে যেতে চাই।”

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান, সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফিনসহ জেলার বিভিন্ন সরকারি দফতরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে রোববার (১ মার্চ) পর্যন্ত দুই দিনের সরকারি সফরে নাটোরে অবস্থান করবেন।

এএন

Link copied!