ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রংপুরে টিসিবি পণ্য মজুদের দায়ে ডিলার গ্রেপ্তার, বিপুল মালামাল উদ্ধার

রংপুর প্রতিনিধি

রংপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৪:৪২ পিএম

রংপুরে টিসিবি পণ্য মজুদের দায়ে ডিলার গ্রেপ্তার, বিপুল মালামাল উদ্ধার

ভোক্তাদের মাঝে বিক্রি না করে টিসিবি পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে গুদামজাত করার অপরাধে রুবেল হোসেন নামে এক ডিলারকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। 

শনিবার দুপুরে নগরীর আলমনগর খেড়বাড়ি এলাকার পাট অধিদপ্তরের একটি পরিত্যক্ত ভবন থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও ডিবি পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ৬১৩ কেজি মসুর ডাল, ১৫০ কেজি চিনি, ১৫০ কেজি ছোলা, ৭০ কেজি খেজুর এবং ১৬২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তদন্তে জানা গেছে, ডিলার রুবেল টিসিবির এসব পণ্য ট্রাক সেলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি না করে অবৈধভাবে পরিত্যক্ত ভবন লিজ নিয়ে সেখানে মজুদ করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে পণ্যসহ তাঁকে আটক করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে উপ-পুলিশ কমিশনার জানান।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক হাবিবুর রহমান জানান, ডিলার রুবেল হোসেনের বিরুদ্ধে টিসিবির পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণসহ তাঁর লাইসেন্স বাতিল করা হবে। ট্রাক সেলের পণ্য শতভাগ ভোক্তাদের মাঝে বিক্রি করার বাধ্যবাধকতা রয়েছে এবং পণ্য অবৈধভাবে গুদামজাত করার কোনো সুযোগ নেই বলে তিনি কঠোরভাবে হুশিয়ারি দেন।

জেএইচআর

Link copied!