ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাতকানিয়ায় টপসয়েল কাটায় ট্রাক ও এক্সকাভেটর জব্দ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৬:৩৪ পিএম

সাতকানিয়ায় টপসয়েল কাটায় ট্রাক ও এক্সকাভেটর জব্দ

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির উর্বর মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ট্রাক ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে। পাশাপাশি দুজনকে আটক করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বণিকপাড়া এবং নলুয়া ইউনিয়নের নয়াখাল এলাকায় অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি ট্রাক ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়। এছাড়া আরও সাতটি এক্সকাভেটর ভেঙে অকেজো করে দেওয়া হয়েছে বলে প্রশাসন উল্লেখ করে। আটক এহসানুল কবির ও মোহাম্মদ আনোয়ারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান। তিনি বলেন, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে টপসয়েল কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

জেএইচআর

Link copied!