ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বান্দরবানে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

মার্চ ১, ২০২৬, ০৫:৩১ পিএম

বান্দরবানে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বান্দরবানে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অপরাধে অবৈধ পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার দুপুরে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের বিষয়টি নিশ্চিত করেন।

পরোয়ানা জারিকৃত ভাটা মালিকরা হলেন, থানচি উপজেলার MSB ভাটা মালিক যুবলীগ নেতা আনিসুর রহমান সুজন, যার মামলা নং- ০৩/২৬, আলীকদম উপজেলার ABM ইটভাটা মালিক আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন ও এখলাচুর রহমান, মামলা নং-৫/২৬, UBM ইটভাটা মালিক আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, মামলা নং-৪/২৬, FBM ইটভাটা মালিক আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ মন্ত্রীর ভাই শওকত তালুকদার, মামলা নং-২/২৬, এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার BBM ইটভাটা মালিক মোহাম্মদ আবু ছৈয়দ, আবুল বশর, ফরিদ আহমদ, মামলা নং-১/২৬।

পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, জেলার ৫টি উপজেলায় পরিবেশ আইন অমান্য করে প্রশাসনসহ সংশ্লিষ্টদের অনুমতি ছাড়াই ৭০টি ইটভাটা গড়ে তোলা হয়েছে। যার মধ্যে ৪২টি ইটের ভাটা বর্তমানে সচল রয়েছে। 

ইতোমধ্যে কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও কিছু কিছু ইটের ভাটাকে অর্থদণ্ড এবং বুলডোজার ও স্কেভেটর দিয়ে ভেঙে দেওয়া হলেও বন্ধ করা যায়নি। 

এদিকে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অপরাধে ৮টি ইটের ভাটা মালিকের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তারমধ্যে পরিবেশ অধিদপ্তর দায়ের করা ৫টি মামলায় আটজন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পরিবেশ আদালত। 

মাহবুব কাদের জানান, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইটভাটা চালানোর অপরাধে দায়ের করা ৫টি মামলা আদালত আমলে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের বিচারক মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারি পরোয়ানার এ আদেশ দেন। 

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে৷ ইতোমধ্যে অবৈধ ইটভাটা থেকে ৮০ লাখ টাকা জরিমানা আদায় এবং ৮টি ভাটার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এএন

Link copied!