ফেনী প্রতিনিধি
মার্চ ১, ২০২৬, ০৮:০০ পিএম
ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে নিহত দুই নির্মাণশ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
শনিবার রাতে মন্ত্রীর পক্ষ থেকে দুই নির্মাণ শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন সোনাগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা।
এ সময় পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক শাহাজাহান পিরোজ, সোনাগাজী পৌর ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান মোর্শেদ, যুবদল নেতা এনামুল হক এনাম, সোনাগাজী পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন রুবেল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; শনিবার দুপুরে সোনাগাজী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জামাল উদ্দিনের নির্মাণধীন ভবনে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের নুরুল হকের ছেলে মো. সজিব (২৬) ও একই গ্রামের লিটনের ছেলে মো. আরাফাত (২৫) নিহত হয়েছে।
এএন