ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আমি নিজে অপকর্ম করব না, কাউকে করতে দেব না: এমপি জসীম উদ্দীন 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

মার্চ ২, ২০২৬, ০৫:৫৬ পিএম

আমি নিজে অপকর্ম করব না, কাউকে করতে দেব না: এমপি জসীম উদ্দীন 

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দীন বলেছেন, আমি নিজে কোনো অপকর্ম করব না এবং কাউকে অপকর্ম করতে দেব না। সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতীতে কী হয়েছে তা জানতে চান না উল্লেখ করে তিনি আগামী দিনগুলোতে সকল কর্মকর্তা-কর্মচারীকে সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বুড়িচং একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানকার উঠতি বয়সের যুবকদের মাদকের হাত থেকে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন এমপি জসীম উদ্দীন। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হতে হবে। পাশাপাশি ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।

সভায় তিনি শিক্ষাখাতকে আরও শক্তিশালী করা এবং সরকারি সেবার মান বৃদ্ধির ওপর জোর দেন। এছাড়া উপজেলার বিভিন্ন সড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া এবং বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. কবির হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা অংশ নেন। উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণও এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!