ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজৈরে র‍্যাবের অভিযান: ১০৪ বোতল কোডিন সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

মার্চ ৪, ২০২৬, ০৮:২৭ পিএম

রাজৈরে র‍্যাবের অভিযান: ১০৪ বোতল কোডিন সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ১০৪ বোতল নেশাজাতীয় কোডিন সিরাপসহ মো. আবু হাসান গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। 

বুধবার সকালে রাজৈর থানাধীন খালিয়া উত্তর পাড়া জামে মসজিদের পাশে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং নগদ টাকা জব্দ করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আবু হাসান গাজীকে আটক করা সম্ভব হলেও কৌশলে পালিয়ে যান মো. চুন্নু শেখ নামে অপর এক সহযোগী। পরবর্তীতে আটককৃত আসামিকে তল্লাশি করে তাঁর কাছে থাকা একটি বিশেষ ব্যাগ থেকে মোট ১০৪ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৮৭ বোতল ফেয়ারডিল এবং ১৭ বোতল কফ সিরাপ, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১২ হাজার টাকা। এছাড়া তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ১০,০০০ টাকা, একটি মোবাইল ফোন এবং একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামি স্বীকার করেছেন যে, তিনি পলাতক আসামির সহযোগিতায় দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

র‍্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, এই ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর

Link copied!