ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেঘনায় জাটকা শিকারের দায়ে ১৭ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মার্চ ৬, ২০২৬, ০২:৪৬ পিএম

মেঘনায় জাটকা শিকারের দায়ে ১৭ জেলে আটক

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। 

আটক জেলেদের মধ্যে ১৩ জনকে ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। 

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাত ৩টা পর্যন্ত মেঘনা নদীর সদর উপজেলার হরিণা থেকে কাচিকাটা এলাকা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ১৭ জেলেকে আটকের পাশাপাশি ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩টি মাছ ধরার ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়। আটক জেলেরা চাঁদপুরের মতলব উত্তর, শরীয়তপুর ও নোয়াখালী জেলার বাসিন্দা। 

রাতেই কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন। আদালতের নির্দেশে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং নৌকাগুলো কোস্টগার্ড হেফাজতে রাখা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং কোস্টগার্ডের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

জেএইচআর

Link copied!