ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

জয়পুরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

মার্চ ৮, ২০২৬, ০৫:৪৮ পিএম

জয়পুরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।

রোববার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা নাসরীন জাহান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নারী উন্নয়ন ও অধিকার বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা নাসরীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, মাহবুবা সরকার ও সুফিয়া সুলতানা প্রমুখ।

এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি দিনব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়।

জেএইচআর

Link copied!