ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঐতিহ্যের ধারায় নতুন ঠিকানা পেল রাজশাহী সাধারণ গ্রন্থাগার

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মার্চ ৯, ২০২৬, ০৩:২২ পিএম

ঐতিহ্যের ধারায় নতুন ঠিকানা পেল রাজশাহী সাধারণ গ্রন্থাগার

রাজশাহী নগরীর মিয়াপাড়া এলাকায় দেড় শতাব্দীরও বেশি সময়ের প্রাচীন ঐতিহ্য বহনকারী ‘রাজশাহী সাধারণ গ্রন্থাগার’ তার নবনির্মিত নিজস্ব ভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। 

সোমবার বেলা ১২টায় নতুন এই ভবনের উদ্বোধন করেন গ্রন্থাগারের সভাপতি ও রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, রাজশাহী সাধারণ গ্রন্থাগার এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার একটি অন্যতম বাতিঘর। নতুন এই আধুনিক ভবনের মাধ্যমে পাঠকদের জন্য উন্নত পরিবেশ সৃষ্টি হবে, যা তরুণ প্রজন্মকে বইপাঠে আরও আগ্রহী করে তুলবে।

ঐতিহাসিক তথ্যমতে, রাজশাহী অঞ্চলে জ্ঞানচর্চার প্রাচীনতম প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই গ্রন্থাগার অন্যতম। ১৮৭৬ সালে প্রকাশিত ‘স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট’ গ্রন্থে উইলিয়াম হান্টার উল্লেখ করেন যে, নাটোর রাজ পরিবারের রাজা আনন্দ নাথ রায় ১৮৬৬ সালের আগেই এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে ১৮৮৪ সালে নিজস্ব জমি ও ভবন প্রাপ্তির মাধ্যমে এটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে। হান্টারের তথ্য অনুযায়ী, ১৮৭১-৭২ সালেই এই পাঠাগারে ৩ হাজার ২৪৭টি বই এবং ৬টি সাময়িকী নিয়মিত সংগ্রহে ছিল।

রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক গোলাম মাওলা জানান, বর্তমানে এই সমৃদ্ধ সংগ্রহশালায় প্রায় ৩৪ হাজার বই রয়েছে। দীর্ঘকাল ধরে এটি শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠকদের প্রধান মিলনমেলা হিসেবে পরিচিত। নতুন ভবনের আধুনিক সুযোগ-সুবিধা পাঠকদের গবেষণা ও জ্ঞানচর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও গ্রন্থাগারের সহ-সভাপতি টুকটুক তালুকদার। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ডা. মো. আনিসুর রহমান, শাহমখদুম কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী এবং সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাতসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!