ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কার, কাজ বন্ধ করে দিলেন এমপি মজনু

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ৯, ২০২৬, ০৭:৪০ পিএম

ফেনীতে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কার, কাজ বন্ধ করে দিলেন এমপি মজনু

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুরে এলজিইডির অর্থায়নে সড়ক সংস্কারে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করায় কাজ বন্ধ করে দিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

সোমবার উপজেলার শুভপুর ইউনিয়নের করৈয়া বাজার থেকে দারোগাহাট বাজার পর্যন্ত সংযোগ সড়কের পুনর্নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তাৎক্ষণিকভাবে তিনি এ নির্দেশনা দেন।

দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা, করৈয়া বাজার থেকে দারোগাহাট বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সংযোগ সড়কটি ১০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ শুরু হয়।

নির্মাণকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এস ই নোয়া-জেট ই ভেনচার। তবে নির্মাণ কাজে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করায় স্থানীয় মানুষের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা যায়।

সোমবার দুপুরের দিকে দারোগারহাট দক্ষিণ মন্দিয়া গ্রামে সড়কটি সংস্কার কাজ পরিদর্শনে আসেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। এ সময় নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন।

এ ব্যাপারে রফিকুল আলম মজনু বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করতে দেওয়া হবে না। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১নং মানের সামগ্রী দিয়ে কাজ করার নির্দেশনা দিয়ে বলেন, আপনাদেরকে সকল প্রকার সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, যেভাবে আমরা সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি, একইভাবে আজ থেকে নিম্নমানের কাজের বিরুদ্ধেও জিহাদ ঘোষণা করলাম।

এএন

Link copied!