ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কালুখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রাকিবুল ইসলাম, কালুখালী (রাজবাড়ী)

রাকিবুল ইসলাম, কালুখালী (রাজবাড়ী)

মার্চ ১০, ২০২৬, ০১:৫৪ পিএম

কালুখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রাজবাড়ীর কালুখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টায় কালুখালী উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তারা অগ্নি নির্বাপক মহড়া পরিবেশন করেন।

পরে উপজেলা পরিষদের সম্মেলন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার রফিকুল ইসলাম রতন, উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, কালুখালী থানার এস আই নজরুল ইসলাম। 

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বুশরা বিনতে জাফর, সুতপা কর্মকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলীসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন বলেন, প্রস্তুতি হলো সকল দুর্যোগ মোকাবেলার মূল চাবিকাঠি। আগাম প্রস্তুতি থাকলে যে কোনো দুর্যোগ মোকাবিলা করতে সহজ হয়ে যায়। 

এএন

Link copied!