ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজবাড়ীতে ১২০১ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ 

মিঠুন গোস্বামী, রাজবাড়ী

মিঠুন গোস্বামী, রাজবাড়ী

মার্চ ১০, ২০২৬, ০৪:০৫ পিএম

রাজবাড়ীতে ১২০১ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ 

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে চর-ঝিকুড়ী ৫ নং ওয়ার্ড এর ১ হাজার ২০১ জন নারীর মাঝে আনুষ্ঠানিকভাবে বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার সকালে ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডা: রাশেদ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীর হাতে এই বিশেষ কার্ড তুলে দেন। এর মাধ্যমে পদ্মা পারের এই প্রান্তিক জনপদের হতদরিদ্র ও নিম্নবিত্ত নারীরা সরকারি সরাসরি আর্থিক সহায়তার আওতায় আসলেন।

এর আগের রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, পুলিশ সুপার মো. মনজুর মোরর্শেদ, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সালে মোহাম্মদ আলী আহসান। এসময় পাংশা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ফ্যামিলি কার্ড পাওয়া নারীরা বলেন, প্রথমে বাড়ি বাড়ি গিয়ে তালিকা সংগ্রহ করে সমাজ সেবা অধিদপ্তর। গতকাল থেকে মোবাইলে টাকার মেসেজ পেয়েছে। আজ হাতে হাতে কার্ড পাচ্ছি। এই টাকা দিয়ে ছেলের পড়ালেখা ও সংসারের চাহিদা মেটাতে সাহায্য করবে বলে জানান নারীরা।

এ সময় স্থানীয় সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সারাদেশের মানুষের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে।এদেশের প্রতিটি মানুষ যদি ভোট না দিতো আমরা এভাবে নিরঙ্কুশ বিজায় অর্জন করতে পারতাম না। তাই আমরা সকল শ্রেণি পেশার ধর্ম বর্ণের মানুষের নিয়ে কাজ করবো।

প্রধান অতিথি ডা. রাশেদ আল মামুন সাংবাদিকদের বলেন, আজ দক্ষিণ এশিয়ার জন্য ঐতিহাসিক দিন। আমরা নারীকে সম্মান করছি, নারীর শ্রম কে সম্মান করেছি, অর্থনীতির শক্ত ভিত স্থাপনের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করেছি। আজ গণজাগরণ তৈরি হয়েছে, এই প্রথম কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা ছাড়াই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। 

এএন

Link copied!