ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মুছাপুর রেগুলেটর পরিদর্শন করলেন দুই মন্ত্রী

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ১০, ২০২৬, ০৬:৫০ পিএম

মুছাপুর রেগুলেটর পরিদর্শন করলেন দুই মন্ত্রী

২০২৪ সালের ভয়াবহ বন্যায় ভেঙ্গে যাওয়া মুসাপুর রেগুলেটর পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার মন্ত্রদ্বয় প্রস্তাবিত মুসাপুর রেগুলেটর নির্মাণ, ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে এক পথ সভায় পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, মুছাপুর রেগুলেটর প্রকল্পটিকে কেবল স্থানীয় কোনো অবকাঠামো নয়, বরং পুরো নোয়াখালী অঞ্চলের টিকে থাকার লড়াই।

তিনি বলেন, প্রকৃতির বৈরী আচরণের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে উপকূলীয় অঞ্চলের মানুষ বেঁচে থাকার চেষ্টা করছে উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং আমাকে সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, রেগুলেটরের অভাবে নদী ভাঙন এখন ভয়াবহ আকার ধারণ করেছে। নদীর দুই পাড়ই তীব্র ভাঙনের মুখে পড়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পরবর্তী একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য তোলা হবে। অনুমোদন সাপেক্ষে দ্রুত রেগুলেটর ও ক্লোজারের নির্মাণকাজ শুরু হবে।

পরিদর্শনকালে মোহাম্মদ ফখরুল ইসলাম এমপি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্যাহসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এএন

Link copied!