ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৬, ০৫:১৮ পিএম

আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু বকর (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু বকর ওই এলাকার কবির ভূঁইয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী হীরা জানান, দুপুরে তিনি পুকুর পাড়ের একটি টিউবওয়েলে গোসল করছিলেন। ওই সময় শিশু আবু বকর পুকুরে নেমে সাঁতার কাটছিল। হঠাৎ সে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। আবু বকরকে আর দেখতে না পেয়ে হীরা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসেন।

পরে স্থানীয়রা মিলে পুকুরে তল্লাশি চালিয়ে আবু বকরকে নিথর অবস্থায় উদ্ধার করেন। তাকে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, স্বজনরা হাসপাতাল থেকে শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

এদিকে মাত্র ১০ বছর বয়সী এই শিশুর অকাল মৃত্যুতে রামচন্দ্রদী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।

জেএইচআর

Link copied!