ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গোয়ালন্দে পুলিশের অভিযানে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

মার্চ ১৪, ২০২৬, ০৭:৫১ পিএম

গোয়ালন্দে পুলিশের অভিযানে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মো. নুরু খাঁ কে (৪০) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। নুরু খাঁ উপজেলার পূর্ব উজানচর ভোলাই মাতুব্বর পাড়ার মৃত দুলাল খাঁর ছেলে।

শনিবার রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. নাজিম উদ্দিন, এসআই রবিউল ইসলাম, এসআই মো. ফরিদ মিয়া, এএসআই মো. আজিজুল হকসহ সঙ্গীয় ফোর্স উপজেলার নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

এএন

Link copied!