ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ১৫, ২০২৬, ০২:৩৩ পিএম

ফেনীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

ফেনীতে কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন ২ যুবক।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে ছাগলনাইয়া উপজেলার কন্ট্রাক্টার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হোনা মিয়া (৩৭) ছাগলনাইয়া উপজেলার পুর্ব শিলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি যুবদল কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহতরা হলেন- পাঠাননগর ইউনিয়নের পূর্ব সিলুয়া গ্রামের জানে আলমের ছেলে আলাউদ্দিন সুজন (৩০) ও একই গ্রামের নূর আলম (৪০)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনুর কড়া নির্দেশ উপেক্ষা করে দীর্ঘদিন ধরে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কড়া পাহারায়ও তাদেরকে ঠেকানো যাচ্ছিল না। 

গত কয়েকদিন ধরে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ নামক স্থানে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।

শনিবার দিবাগত রাতে ওই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। রাত ৩টার দিকে সংঘর্ষে গুরুতর আহত ৩ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হোনামিয়া নামের একজনকে মৃত ঘোষণা করে। অন্য দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কামাল উদ্দিন জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু জমি মাটি কাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ও নিজে উপস্থিত থেকে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছিলেন। কিন্তু বিএনপি যুবদল ও ছাত্রদলের নামধারী কিছু ব্যক্তি প্রশাসনকে ম্যানেজ করে মাটি কেটে আসছিল। শনিবার রাতে সংঘর্ষে জড়িতদের প্রায় সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, পূর্ব শিলুয়া গ্রামে মাটিকাটা নিয়ে গভীর রাতে দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়। ঘটনায় এক যুবক নিহত ও ২ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে।

এএন

Link copied!