ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাঁচবিবির এতিম শিশুদের মাঝে সৌদির উপহারের খেজুর বিতরণ

মো. আলী হাসান, জয়পুরহাট

মো. আলী হাসান, জয়পুরহাট

মার্চ ১৫, ২০২৬, ০৫:০৩ পিএম

পাঁচবিবির এতিম শিশুদের মাঝে সৌদির উপহারের খেজুর বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কওমি মাদ্রাসায় অধ্যয়নরত গরিব, অসহায় ও এতিম শিশুদের মাঝে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার মুহতামিম এবং কমিটির সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে খেজুরের প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।

সৌদি সরকারের পাঠানো ২০ কার্টন বা দেড়শ কেজি খেজুর উপজেলার ৭১টি এতিমখানার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জুয়েল রানা, এছাড়াও বিভিন্ন এতিমখানার ছাত্র-শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!