ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভিজিএফ চাল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৬, ০৫:২১ পিএম

ভিজিএফ চাল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন।

সোমবার দুপুর থেকে মদাপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। তবে নিয়ম অনুযায়ী ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও অনেককে ৫ কেজি করে চাল দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

বিষয়টি জানাজানি হলে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন সোমবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অনিয়মের সত্যতা পাওয়ায় তিনি চালের গুদাম সিলগালা করে দেন এবং বিতরণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

ইউনিয়নের বাসিন্দা বিউটি বেগম বলেন, “আমি স্লিপ পেয়েছি। সকাল থেকে এসে বসে আছি, কিন্তু এখনো চাল পাইনি। যারা পেয়েছে, তারাও ১০ কেজির জায়গায় ৫ কেজি করে পেয়েছে।”

এ বিষয়ে মদাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক বলেন, “আমার ইউনিয়নে মোট ১,২১৫টি স্লিপ বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। তবে কিছু অসহায় মানুষ স্লিপ ছাড়া এসে চাল দাবি করায় তাদের অল্প পরিমাণ করে দেওয়া হয়েছে। এছাড়া স্লিপ ছাড়া অনেক মানুষ ভিড় করায় বিতরণে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সাময়িকভাবে চাল বিতরণ কার্যক্রম বন্ধ রয়েছে।”

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, “চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে মদাপুর ইউনিয়ন পরিষদে যাই। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে চাল বিতরণ বন্ধ করা হয়েছে এবং গুদাম সিলগালা করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম বলেন, তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। যেহেতু ডিও চেয়ারম্যানের নামে, সেহেতু তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ বিষয়ে মামলা করা হয়েছে।

এএন

Link copied!