ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজবাড়ীতে স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

মার্চ ১৭, ২০২৬, ০৫:৩৬ পিএম

রাজবাড়ীতে স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

“স্বপ্ন হবে সত্যি, আমরা যোগাবো শক্তি”- এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের অসহায়, দুস্থ ও দরিদ্র ৮০টি পরিবারের মাঝে স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি করে চিনি, মসুর ডাল, লবণ, আলু, ১ প্যাকেট সেমাই, গুঁড়া দুধ এবং ১টি সাবান।

মঙ্গলবার সদর উপজেলার বরাট আকিরননেছা ইসলামী আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাট স্বপ্ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা বাবু, বরাট ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম প্রামাণিক, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আ. লোকমান মুন্সী, স্বপ্ন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আমজাদ হোসেন, মো. রিপন মোল্লা, মিলন মৃধা, সহ-সভাপতি মো. মুরাদ মণ্ডল প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডা. গোলাম মোস্তফা, রাজন সরদার, মিরাজুল ইসলাম মিরাজ, হাফেজ তোফাজ্জল হোসেন, মো. জুবায়ের এবং আনোয়ার হোসেন।

ঈদ সামগ্রী বিতরণ সম্পর্কে সংগঠনের সভাপতি ইমানুল ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুঠোফোনে জানান, তারা বরাট এলাকার প্রবাসী সদস্যদের উদ্যোগে গড়ে ওঠা স্বপ্ন ফাউন্ডেশনের মাধ্যমে সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার ৮০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এএন

Link copied!