ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ১৮, ২০২৬, ০৮:১৩ পিএম

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে স্থানীয় প্রভাবশালীদের মধ্যে এসব শাড়ি বিতরণ করা হয়েছে।

জানা যায়, রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে ত্রাণ তহবিলের শাড়ি বিতরণের সময় ইউনিয়ন মহিলা দলের সভাপতি ও সংরক্ষিত ইউপি সদস্য আলেয়া বেগমকে একটি শাড়ি দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের দাবি, যাদের এই সহায়তা পাওয়ার কথা, তাদের তালিকা থেকে বাদ পড়েছে।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, বিতরণ কার্যক্রমে স্বচ্ছতার অভাব রয়েছে এবং প্রভাবশালীদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

মহিলা দলের সভাপতি ও সংরক্ষিত ইউপি সদস্য আলেয়া বেগম বলেন, “হঠাৎ করে উপজেলা থেকে আমার কাছে তালিকা চাওয়া হয়েছিল। কারও সঙ্গে যোগাযোগ করতে না পেরে আমি নিজের নাম দিয়েছি।”

পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম বলেন, “পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ীই শাড়ি বিতরণ করা হয়েছে। তবে এই তালিকায় কীভাবে ইউনিয়ন মহিলা দলের সভাপতি ও সংরক্ষিত ইউপি সদস্য আলেয়া বেগমের নাম এসেছে, তা দেখে আমি অবাক হয়েছি। যেহেতু তালিকায় নাম ছিল, আমরা দিতে বাধ্য হয়েছি।”

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক বলেন, “এটি এমপি স্যারের বরাদ্দ। এই তালিকা রাজনৈতিক নেতৃবৃন্দ করেছেন। আমরা শুধু লজিস্টিক সাপোর্ট দিয়েছি।”

এএন

Link copied!