ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বোয়ালমারীতে পৌর সচিব-প্রকৌশলীর অপসারণ দাবি

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুর প্রতিনিধি 

মার্চ ১৯, ২০২৬, ০৮:৪৯ পিএম

বোয়ালমারীতে পৌর সচিব-প্রকৌশলীর অপসারণ দাবি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. মনিরুজ্জামান সিকদার এবং নির্বাহী প্রকৌশলী শফিকুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ইমামদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং তাঁদের দ্রুত অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বোয়ালমারী উপজেলা ইমাম-মুয়াজ্জিন পরিষদ।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ-ইমাম মাওলানা হোসাইন আহমাদ।

তিনি অভিযোগ করেন, প্রতিবছর ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে ইমাম-মুয়াজ্জিনদের জন্য যে যৎসামান্য আর্থিক সম্মাননা বরাদ্দ দেওয়া হয়, তা প্রদানে বর্তমান সচিব ও প্রকৌশলী নানা টালবাহানা করছেন। এমনকি ভবিষ্যতে এই বরাদ্দ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তাঁরা।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ খান। তিনি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে বলেন, "মশা নিধনের ৬ লাখ টাকার ওষুধ ক্রয় করে ১৩ লাখ টাকার বিল করা হয়েছে। এছাড়া যে কোনো উন্নয়ন প্রকল্পে নির্বাহী প্রকৌশলীকে ১ শতাংশ কমিশন না দিলে ফাইল নড়ে না। বর্তমানে জনপ্রতিনিধি না থাকায় তাঁরা নিজেদের সর্বেসর্বা মনে করছেন এবং ইমামদের বরাদ্দের টাকা থেকেও অংশ কেটে রাখার অপচেষ্টা চালাচ্ছেন।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ৫০-৬০ জন ইমাম ও মুয়াজ্জিন হুশিয়ারি দিয়ে বলেন, ঈদের পর এই দুই কর্মকর্তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনে নামা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুল হক, হাফেজ মাওলানা রুহুল আমীন, মুফতি আবুল হাসানসহ স্থানীয় বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ।

জেএইচআর

Link copied!