ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজৈরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, দুই শিশুসহ আহত ৮

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

মার্চ ২০, ২০২৬, ০৫:০৭ পিএম

রাজৈরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, দুই শিশুসহ আহত ৮

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার ভোর ৬টার দিকে রাজৈর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা একটি লাকড়ি বোঝাই ট্রাকের সাথে ঢাকা থেকে আসা বরিশালগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপ ভ্যানটিতে একটি পরিবার তাদের গৃহস্থালির মালামাল নিয়ে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় পিকআপের যাত্রীরা গুরুতর আহত হলেও ট্রাকের চালক দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ভোলার মেহেদী হাসান (২.৫ বছর), সিরাজ মাঝি (৩০), মুন্নি (২০) ও বিল্লাল (২০) এবং পটুয়াখালীর মো. তরিকুল (১০), রাসেল (৩৩), নুপুর (৩০) ও আল-আমিন (৪৮) রয়েছেন।

দুর্ঘটনার ফলে মহাসড়কের ওপর গাড়ি দুটি দুমড়েমুচড়ে পড়ে থাকায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যাতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। রাজৈরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, ঘটনার পর পুলিশ দ্রুত উদ্ধারকাজ চালিয়েছে এবং পলাতক ট্রাক চালককে শনাক্তের চেষ্টা চলছে।

জেএইচআর

Link copied!