ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

মার্চ ২২, ২০২৬, ০২:২৫ পিএম

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮

লালমনিরহাটে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। 

রোববার (২২ মার্চ) সকালে লালমনিরহাট বিজিবি ক্যান্টিন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তিশা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বিজিবি ক্যান্টিন মোড় ঘোরার সময় কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া থেকে আসা একটি অটোরিকশাকে (ইজিবাইক) সরাসরি ধাক্কা দেয়। বাসের প্রচণ্ড ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

আহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা হলেন- আয়নাল হক (৭০), তাঁর জামাতা বাবর আলী (৪৫), ছেলে গোলাম রব্বানী (৪২), মেয়ে আছিয়া (৪৫), নুরবানু (৩২) এবং বাবর আলীর ৫ বছর বয়সী শিশু সন্তান আবদুল্লাহসহ আরও দুজন।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জিয়াউল হাসান শিপলু জানান, হাসপাতালে নিয়ে আসা ৮ জন আহতের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের ওই বাসটি ক্যান্টিন মোড় পার হওয়ার সময় কালীগঞ্জ থেকে কুলাঘাটগামী অটোরিকশাটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘাতক বাসটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকে অভিযান চলছে।

জেএইচআর

Link copied!