ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজবাড়ীর পাম্প গুলোতে তেল সরবরাহ বন্ধ, ভোগান্তিতে কর্মস্থলে ফেরা মানুষ 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৬, ০৬:৫১ পিএম

রাজবাড়ীর পাম্প গুলোতে তেল সরবরাহ বন্ধ, ভোগান্তিতে কর্মস্থলে ফেরা মানুষ 

রাজবাড়ী জেলার ফিলিং স্টেশনগুলোতে হঠাৎ করেই পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ঈদুল ফিতর পরবর্তী কর্মস্থলে ফেরা সাধারণ মানুষ। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহনের চালকরা দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

সোমবার (২৩ মার্চ) জেলা শহরসহ বিভিন্ন উপজেলার পাম্পগুলোতে গিয়ে দেখা যায়, তেল না থাকায় পাম্পগুলো কার্যত অচল হয়ে পড়েছে। 

কুষ্টিয়া থেকে ঢাকাগামী মোটরসাইকেল আরোহী লুৎফর রহমান জানান, রাজবাড়ী পর্যন্ত আসার পথে কোনো পাম্পেই তিনি তেল পাননি। বাইকের তেল শেষ হয়ে যাওয়ায় মাঝপথে আটকে পড়েছেন তিনি। একইভাবে কিশোরগঞ্জগামী হাসেম আলী আক্ষেপ করে বলেন, "মঙ্গলবার সকাল থেকে অফিস, অথচ রাজবাড়ীর কোনো পাম্পে তেল নেই। আমার কান্না পাচ্ছে ভাই।"

ভুক্তভোগী চালকদের দাবি, এটি পাম্প মালিকদের একটি পরিকল্পিত 'সিন্ডিকেট'। আব্দুর রব নামে এক চালক বলেন, সরকার বলছে তেল সংকট নেই, অথচ পাম্পে আসলে তেল পাওয়া যাচ্ছে না। একসঙ্গে সব পাম্পে তেল ফুরিয়ে যাওয়ার কথা নয়। এখানে প্রশাসনের নজরদারি প্রয়োজন।

জ্বালানি সংকটের বিষয়ে 'কাজী ফিলিং স্টেশনের' ক্যাশিয়ার আব্দুর রাজ্জাক জানান, ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাংশা ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল মমিন বলেন, আমাদের প্রতিদিনের চাহিদা ১০ হাজার লিটার, কিন্তু সপ্তাহে পাচ্ছি মাত্র ৬ হাজার লিটার। সরবরাহ কম থাকায় আমরা গ্রাহকদের চাহিদা মেটাতে পারছি না।

রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় মোট ১০টি ফিলিং স্টেশন রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে জেলাজুড়ে কোনো পাম্পেই পেট্রোল বা অকটেন মজুদ নেই। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পাংশা ফিলিং স্টেশনে ডিজেল সরবরাহ স্বাভাবিক ছিল। দ্রুত এই সংকট নিরসন না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে।

জেএইচআর

Link copied!