ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দৌলতদিয়ায় সেচের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

মার্চ ২৪, ২০২৬, ০১:১৪ পিএম

দৌলতদিয়ায় সেচের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার ভোররাত আনুমানিক ৬টার দিকে দৌলতদিয়া এলাকার নতুন পাড়ায় মোটর চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রবি (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত রবি দৌলতদিয়া পূর্ব পাড়া এলাকার বাসিন্দা। তিনি পালক পিতা মো. সেন্টু ও পালক মাতা রাবেয়ার সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবি উপজেলার মো. শফি সরদারের সেচকৃত ধানক্ষেতে ব্যবহৃত মোটর বা তার চুরি করার চেষ্টা করেন। এ সময় মোটরের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক তারে বিদ্যুৎ প্রবাহিত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেচকৃত বৈদ্যুতিক তার বা মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবি ধানক্ষেতে পড়ে যান। তার হাতে বিদ্যুতের ক্যাবল জড়িয়ে ছিল এবং শরীরের কিছু অংশ পুড়ে গেছে। ঘটনাটি তদন্তাধীন।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

এএন

Link copied!