ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিয়েবাড়িতে বরকে ‘ডিজেল’ উপহার

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

মার্চ ২৪, ২০২৬, ০৯:৫০ পিএম

বিয়েবাড়িতে বরকে ‘ডিজেল’ উপহার

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় এক বিবাহ অনুষ্ঠানে বরকে ডিজেল উপহার দিয়ে চমক সৃষ্টি করেছেন অতিথিরা। সারা দেশে চলমান জ্বালানি তেলের সংকটের প্রতিবাদে এবং এর প্রয়োজনীয়তা তুলে ধরতে প্রতীকী হিসেবে তারা এই ভিন্নধর্মী উপহার প্রদান করেন।

মঙ্গলবার পটুয়াখালীর দুমকীতে আয়োজিত এক বিয়ের অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতারা বরের হাতে সাধারণ উপহারের পরিবর্তে ডিজেল তুলে দেন। এই ব্যতিক্রমী উপহারটি বিয়েবাড়িতে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

আয়োজকরা জানান, বর্তমানে ডিজেলের তীব্র সংকটের কারণে সাধারণ মানুষ ও কৃষকরা ভোগান্তিতে রয়েছেন। বর্তমান পরিস্থিতির বাস্তবতাকে মাথায় রেখেই এমন অভিনব উপহার দেওয়া হয়েছে। স্থানীয়রা বিষয়টিকে একটি সচেতনতামূলক উদ্যোগ হিসেবে দেখছেন।

জেএইচআর

Link copied!