ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাইপলাইনে ভারত থেকে আরও ৫ হাজার টন ডিজেল এল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ০২:৪১ পিএম

পাইপলাইনে ভারত থেকে আরও ৫ হাজার টন ডিজেল এল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছেছে। শুক্রবার সকালে ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপিসি সূত্রে জানা গেছে, নুমালিগড় রিফাইনারি থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পার্বতীপুর পৌঁছাতে সময় লেগেছে মোট ৬০ ঘণ্টা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে এই চালানটি পৌঁছানোর পর শুক্রবার সকাল ৮টার দিকে তা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে স্থানান্তর করা হয়। এর আগে গত ১১ মার্চ সমপরিমাণ ডিজেলের একটি চালান পাইপলাইনে এসেছিল।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী নিয়মিত বিরতিতে জ্বালানি তেলের সরবরাহ আসছে।

সহকারী ইনচার্জ মো. জীবন জানান, চলতি সপ্তাহে প্রাপ্ত এই চালানের পর আগামী সপ্তাহে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনে আসার কথা রয়েছে।

জ্বালানি তেলের এই নিয়মিত সরবরাহ দেশের উত্তরাঞ্চলের কৃষি ও শিল্প খাতের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেএইচআর

Link copied!