ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিগত সরকারের আমলে চিকিৎসাসেবা অনেক পিছিয়ে গেছে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

মার্চ ২৭, ২০২৬, ০৫:১৪ পিএম

বিগত সরকারের আমলে চিকিৎসাসেবা অনেক পিছিয়ে গেছে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মন্তব্য করেছেন, বিগত সরকারের শাসনামলে দেশের চিকিৎসাসেবা অনেক বেশি পিছিয়ে পড়েছে। 

শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

এদিন সকাল ১০টায় প্রতিমন্ত্রী হাসপাতালটি পরিদর্শনে যান এবং প্রতিটি ওয়ার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামো ঘুরে দেখেন। হাসপাতালের বর্তমান চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, ৫০ শয্যার এই হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি রয়েছেন।

শুক্রবারও ৬৩ জন রোগী ভর্তি থাকায় অন্তত ১৩ জনকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। সপ্তাহের অন্যান্য দিনে এই সংখ্যা ৭০ থেকে ৯০ পর্যন্ত পৌঁছে যায়। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, হাসপাতালের ময়লা ও চিকিৎসাসামগ্রী আরও সুশৃঙ্খলভাবে সংরক্ষণের প্রয়োজন রয়েছে। 

এছাড়া পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে এখানে কনসালটেন্ট ও মেডিকেল অফিসার নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহের বিষয়টি নিয়ে ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, বিএনপি সরকার মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। নদী-খাল খননের পাশাপাশি স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নাগরিকদের চিকিৎসাসেবা সহজ করতে একটি বিশেষ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে সরকারের, যার মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে মানুষ অনায়াসে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবে। পরিচ্ছন্নতাকর্মী সংকটসহ হাসপাতালের ছোটখাটো সমস্যাগুলোও দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি।

জেএইচআর

Link copied!