ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন আহত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

মার্চ ২৮, ২০২৬, ০৯:৪৮ পিএম

গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন আহত

মেহেরপুরের গাংনী উপজেলার শালদহ গ্রামে জমি-জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রাসেল আহমেদ (২৫) ও রিয়া খাতুন (২০) নামে দুই ভাই-বোন আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার শালদহ গ্রামের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা একই এলাকার মনিরুল ইসলামের ছেলে ও মেয়ে।

আহত রাসেল জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে স্থানীয় জামায়াত সংশ্লিষ্ট নেতা মন্টুর ছেলে রাকিবুল (৩৫), হাসানের ছেলে মানিক (২৫), জাবুরের ছেলে হাসিব (২০) ও বিল্লালের ছেলে বিজয় (২৫) দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: তাসমেরি খাতুন জানান, রাসেলের মাথায় গুরুতর আঘাত লাগায় ছয়টি সেলাই দিতে হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএন

Link copied!