ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মনোহরদীতে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

মার্চ ২৮, ২০২৬, ১১:৩৯ পিএম

মনোহরদীতে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে প্রকাশ্যে মাদক সেবন ও অস্বাভাবিক আচরণ করার দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার উপজেলার হাতিরদীয় বাজারে অভিযান চালিয়ে তাদের এই দণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, হাতিরদীয়া বাজারে তিন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় প্রকাশ্যে অস্বাভাবিক আচরণ করছিলেন। খবর পেয়ে মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজীব মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হাতেনাতে আটক করেন।

আটককৃতরা ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজেদের অপরাধ স্বীকার করলে ম্যাজিস্ট্রেট তাদের সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোবারককে ৬ মাস, আল আমিনকে ৪ মাস এবং মোমেনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলামসহ পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন। জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 জেএইচআর

Link copied!