ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে রাজস্ব বাড়াতে জোর দিলেন রাসিক প্রশাসক

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মার্চ ৩১, ২০২৬, ০৩:১০ পিএম

রাজশাহীতে রাজস্ব বাড়াতে জোর দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নগরবাসীর সেবা বাড়াতে রাজস্ব আদায় জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, চলতি অর্থবছরের জুনের মধ্যে গত তিন অর্থবছরের তুলনায় বেশি রাজস্ব আদায় নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার নগর ভবনে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় প্রশাসক বলেন, রাজশাহী মহানগরবাসীর সেবা নিশ্চিত করতে হলে রাজস্ব আয় বাড়ানো জরুরি।

তিনি সরকারি-বেসরকারি বকেয়া ও চলতি কর আদায়ের পাশাপাশি আইন অনুযায়ী নতুন আয়ের খাত তৈরির তাগিদ দেন। যেসব খাতে সিটি কর্পোরেশন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, সেগুলো দ্রুত চিহ্নিত করার নির্দেশ দেন তিনি।

কর্মকর্তাদের উদ্দেশে প্রশাসক বলেন, নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে এবং সেবা প্রদানে আন্তরিক থাকতে হবে। রাজস্ব আদায়কারীদের উৎসাহিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

সভায় যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা ও প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!