ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নওগাঁর পোরশায় সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

মার্চ ৩১, ২০২৬, ০৫:২৭ পিএম

নওগাঁর পোরশায় সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বয় ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সভাগুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

সভায় উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা, নারী ও শিশু নির্যাতন এবং পাচার প্রতিরোধ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির কার্যক্রম নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

ইউএনও রাকিবুল ইসলাম জানান, ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই উপজেলায় পেট্রোল ও ডিজেলের সঠিক ব্যবহার এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে। জ্বালানি সংকট মোকাবিলায় প্রশাসন তৎপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, এলাকায় হামের প্রাদুর্ভাব রোধে স্বাস্থ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়। আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি রোগটি যাতে ছড়িয়ে না পড়ে, সেদিকে কঠোর নজর রাখার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!