ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেরপুরে অবৈধভাবে মজুতকৃত ৬ হাজার ১৭৫ লিটার ডিজেল জব্দ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

এপ্রিল ১, ২০২৬, ১১:১৬ এএম

মেহেরপুরে অবৈধভাবে মজুতকৃত ৬ হাজার ১৭৫ লিটার ডিজেল জব্দ

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি বিশেষ দল দক্ষিণ শালিকা গ্রামের পশ্চিম পাড়ায় ফারাবী ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করে। এ সময় ফারাবী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, দক্ষিণ শালিকা গ্রামের একটি দোকানের গোডাউনে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তার গোডাউন থেকে ড্রাম ভর্তি ২৫ ব‍্যারেল অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, সরকারি নীতিমালা লঙ্ঘন করে এবং কোনো প্রকার লাইসেন্স বা অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই এই জ্বালানি তেল মজুত করা হয়েছিল।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মজুদকৃত তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গত কয়েকদিন ধরে মেহেরপুরের বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা পুলিশ ও প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অপরদিকে একই উপজেলার ফতেপুর গ্রাম থেকে অবৈধভাবে মজুতকৃত ৮০০ লিটার ডিজেল উদ্ধার করে প্রশাসন। এ সময় মুয়াজ্জেম হোসেন নামের একজনকে আটক করা হয়।

এএন

Link copied!