ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কর্ণফুলীতে ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সিলগালা ও জরিমানা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

এপ্রিল ২, ২০২৬, ০৮:৩১ পিএম

কর্ণফুলীতে ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সিলগালা ও জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। অভিযানে প্রতিষ্ঠানটির ল্যাব সিলগালা করার পাশাপাশি জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরপাথরঘাটা এলাকার পুরাতন ব্রিজঘাট সংলগ্ন ‘কর্ণফুলী হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে’ এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন।

অভিযানকালে দেখা যায়, ল্যাব টেকনোলজিস্ট ছাড়াই সেখানে বিভিন্ন পরীক্ষা করা হচ্ছিল। এছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন কেমিক্যাল রিএজেন্ট ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে ল্যাব পরিচালনার প্রমাণ পাওয়া যায়। অনুমোদন ছাড়াই ফিজিওথেরাপি ও ইসিজি কার্যক্রম পরিচালনার বিষয়টিও নজরে আসে প্রশাসনের।

এসব গুরুতর অনিয়মের দায়ে ল্যাবটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা কেয়াসহ কর্ণফুলী থানার একটি পুলিশ টিম সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

জেএইচআর

Link copied!