ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাকিমপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও প্রতারণা, আটক ১

তারিকুল সরকার, হাকিমপুর (দিনাজপুর)

তারিকুল সরকার, হাকিমপুর (দিনাজপুর)

এপ্রিল ৪, ২০২৬, ১১:১৯ এএম

হাকিমপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও প্রতারণা, আটক ১

দিনাজপুরের হাকিমপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. সফিউল ইসলামকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার বিকেলে কর্মস্থল থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। অভিযুক্ত সফিউল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জারুল্যা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর অসুস্থ স্বামীর চিকিৎসার সূত্রে ডা. সফিউল ইসলামের সঙ্গে পরিচয় হয়। পরবর্তীতে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

অভিযোগ রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে ওই কর্মকর্তৃ তার সরকারি কোয়ার্টারে নিয়ে ভুক্তভোগীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং তাকে আগের স্বামীকে তালাক দিতে বাধ্য করেন।

ভুক্তভোগী নারীর দাবি, গত বছরের ৫ অক্টোবর তিনি স্বামীকে তালাক দেন। এরপর চলতি বছরের ১৮ জানুয়ারি অভিযুক্ত কর্মকর্তা তাকে বিয়ে করেন। তবে গত ১৬ ফেব্রুয়ারি ডাকযোগে পাঠানো একটি নোটিশের মাধ্যমে তিনি জানতে পারেন যে, গত ১০ ফেব্রুয়ারি তাকে তালাক দেওয়া হয়েছে।

সর্বশেষ শুক্রবার সকালে ওই নারী বিরামপুর যাওয়ার পথে অভিযুক্ত কর্মকর্তা তাকে ফোন করে পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে অফিসে ডেকে নেন। সেখানে তার সঙ্গে আবারও অনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও সংক্রান্ত অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার আসামিকে আদালতে হাজির করা হবে।

জেএইচআর

Link copied!