ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৬, ১২:৫৮ পিএম

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীতে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা (৬৬) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী। তিনি বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বার্তা ২৪-এর জেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা।

জানা গেছে, আজ সকালে বৃদ্ধা সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা তার মেয়ে ও মেয়ে জামাইয়ের সঙ্গে বালিয়াকান্দি থেকে রাজবাড়ী কোর্টে একটি জরুরি কাজে আসেন। তিনি তার মেয়ে ও মেয়ে জামাইকে বসিয়ে রেখে রিকশা নিয়ে রেলগেটের সালমা হোটেলে সকালের নাস্তা করতে যাচ্ছিলেন। এসময় তিনি পান্না চত্বর এলাকায় পৌঁছালে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বেলায়েত হোসেন বলেন, বৃদ্ধা নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এএন

Link copied!